ইউরোপে তৎপর আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা শেখ হাসিনার সাথে সমন্বয় করেই কর্মসূচি দিচ্ছে 


প্রতিনিধি প্রকাশের সময় : ৪ জুন, ২০২৬, ৬:০৬ অপরাহ্ণ
ইউরোপে তৎপর আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা শেখ হাসিনার সাথে সমন্বয় করেই কর্মসূচি দিচ্ছে 

লাখোকণ্ঠ লন্ডন প্রতিনিধি:

ইউরোপে বিভিন্ন দেশে ব্যাপক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনগুলো কর্মসূচিতে। জানাযায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা শেখ হাসিনার সাথে সমন্বয় করেই কর্মসূচি দিয়ে যাচ্ছেন।

বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের উপরে সরকারের নিষেধাজ্ঞা অবিলম্বে প্রত্যাহারের দাবিতে ইউরোপের বিভিন্ন দেশে বেশ তৎপরতার সাথে ভূমিকা পালন করছে ইউরোপীয়ান আওয়ামী লীগ। প্রতি সপ্তাহেই ইউরোপের কোন না কোন দেশে সংগঠনটির কার্যক্রমের ব্যাপক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। বর্তমানে ইউরোপে অবস্থানরত কয়েকজন শীর্ষ কেন্দ্রীয় নেতৃত্ব এ সকল কর্মসূচি বাস্তবায়নে দলের সুপ্রিমোর নির্দেশনা সমন্বয় করছেন ইউরোপীয়ান আওয়ামী লীগের সাথে। বিশেষ করে সাবেক পররাষ্ট্র মন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড.হাছান মাহমুদ শেখ হাসিনার সাথে নিয়মিত যোগাযোগ করে ইউরোপে এসব কার্যক্রম বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন বলে লন্ডন আওয়ামী লীগ সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে। বিভিন্ন মিছিল-সমাবেশে অংশগ্রহণে সমগ্র ইউরোপ তিনি চষে বেড়াচ্ছেন। শেখ হাসিনার নির্দেশনায় হাছান মাহমুদ ২০২৪ এর বাংলাদেশের জুলাইয়ের ঘটনা নিয়ে জাতিসংঘের প্রতিবেদনের প্রতি চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি ও জেনেভায় দুটো তথ্যবহুল ও বিশ্লেষণাত্মক প্রেস কনফারেন্স করেছিলেন। যা আন্তর্জাতিক মিডিয়ায় ব্যাপক আলোড়ন তুলেছিল। মূলত ইউরোপীয়ান ইউনিয়ন, আইসিসি, জাতিসংঘের মানবাধিকার কমিশনসহ প্রভৃতি আন্তর্জাতিক সংগঠনের সদর দপ্তরের সামনে কিংবা ইউরোপের ঐতিহাসিক স্থানগুলোর সামনে ইউরোপীয়ান আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল কিংবা মানববন্ধনের মতো বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আওয়ামী লীগের উপরে নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের উপরে আন্তর্জাতিক মহলের চাপ সৃষ্টি করাতে চাইছে। অন্তবর্তী সরকারের সময় থেকেই ইউরোপীয়ান আওয়ামী লীগের এ সকল কার্যক্রম বাংলাদেশসহ সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা লক্ষ লক্ষ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে উৎসাহের সঞ্চার করছে বলে সাধারণ করমিরা মতামত দেন। জানা যায়, দলীয় সভাপতি শেখ হাসিনাও ইউরোপীয়ান আওয়ামী লীগের কার্যক্রম নিয়ে বেশ সন্তুষ্ট। তার দিকনির্দেশনা ও পরামর্শে বর্তমানে ইউরোপে অবস্থানরত আওয়ামী লীগের বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতার সাথে সমন্বয় করে ইউরোপীয়ান আওয়ামী ইউরোপের বিভিন্ন দেশের কর্মসূচিগুলো হাতে নিচ্ছেন।

ইউরোপীয়ান আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দের সাথে কথা বলে জানা যায়, দলের প্রেসিডিয়াম মেম্বার আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদসহ আরো কয়েকজন শীর্ষ নেতা ইউরোপ থেকেই দলীয় সভাপতির বিভিন্ন নির্দেশনা মেনে ইউরোপীন আওয়ামী লীগের সহযোগিতায় ইউরোপের বিভিন্ন দেশে এ কর্মসূচিগুলো বাস্তবায়ন করছেন। সোশাল মিডিয়াতে দেখা যায় বিভিন্ন কর্মসূচির সময় কেন্দ্রীয় নেতাদের মোবাইল ফোনে দলীয় সভাপতি শেখ হাসিনাকে ফোন করে বক্তব্য রাখতে নেতাকর্মীদের উদ্দেশ্যে। দলীয় সভাপতির ফোন পেয়ে সে সময় নেতাকর্মীরাও উল্লাসে ফেটে পরে।

 

ইউরোপে অবস্থানরত নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন আওয়ামী লীগের কর্মীর সাথে কথা বলে জানা যায়, ২০২৪ এর আগস্টের পরে যেসব কেন্দ্রীয় নেতা ইউরোপে এসেছেন তারা সেখান থেকেই দেশে অবস্থানরত নেতাকর্মীদের সাথে নিয়মিত যোগাযোগ রেখেছেন। ইউরোপের বিভিন্ন দেশের কর্মসূচির পাশাপাশি দেশের নিজ এলাকার পাশাপাশি অন্যান্য অঞ্চলের নেতাকর্মীদের সাথে যোগাযোগ রাখছেন, নানাভাবে সাহায্য করার চেষ্টা করছেন, ভার্চুয়াল প্রোগ্রামে নেতাকর্মীর সাথে যুক্ত হচ্ছেন। নেতা কর্মীদের আশা, তাদের এসব কর্মসূচির মাধ্যমে অবশ্যই আন্তর্জাতিক চাপ সৃষ্টি হবে বাংলাদেশ সরকারের প্রতি। এতে করে আওয়ামী লীগের উপরে নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ শেখ হাসিনার প্রত্যাবর্তন, আটক নেতাকর্মীদের মুক্তি দেওয়ার পাশাপাশি অতিদ্রুত আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় হতে পারবে।

লন্ডন আওয়ামী নেতা কমল রহমান বলেন,চ্ছ ইউরোপীয় আওয়ামী লীগের মত যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ,শ্রমিক লীগ,যুব মহীলা লীগ, মহিলা আওয়ামী লীগ,কৃষক লীগ সোস্যাল মিডিয়া তৎপর হলে বাংলাদেশ থাকা তৃণমূল নেতাকর্মীদের মাঝে আরো বেশী আস্থা ফিরে আসতো।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০