ইরানের প্রতি অটল সমর্থনের আশ্বাস পুতিনের


লাখোকণ্ঠ অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ৯ মার্চ, ২০২৬, ১১:২৬ অপরাহ্ণ
ইরানের প্রতি অটল সমর্থনের আশ্বাস পুতিনের

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে নিযুক্ত হওয়ায় মোয়াজতবা খামেনিকে একটি অভিনন্দনমূলক টেলিগ্রাম পাঠিয়েছেন। ক্রেমলিন এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা আনাদোলুর।

বিবৃতি অনুযায়ী, পুতিন তেহরানের প্রতি মস্কোর সমর্থন পুনর্ব্যক্ত করে বলেছেন যে, রাশিয়া ইরানের একটি নির্ভরযোগ্য অংশীদার হিসেবে পাশে থাকবে।

টেলিগ্রামে ভ্লাদিমির পুতিন আরও বলেন, ‘আমার পক্ষ থেকে, আমি তেহরানের প্রতি আমাদের অটল সমর্থন এবং ইরানি বন্ধুদের সঙ্গে সংহতি প্রকাশ করছি। রাশিয়া ইসলামি প্রজাতন্ত্রের একটি নির্ভরযোগ্য অংশীদার ছিল এবং ভবিষ্যতেও থাকবে। আমি আপনার সামনের কঠিন কাজগুলো সমাধানে সাফল্য কামনার পাশাপাশি আপনার সুস্বাস্থ্য ও মনের জোর কামনা করছি।’

ইরান যুদ্ধ শেষ করা নিয়ে যা বললেন ডোনাল্ড ট্রাম্প

৫৬ বছর বয়সী মোজতবা খামেনি ইতিহাসের তৃতীয় ব্যক্তি হিসেবে ইরানের সর্বোচ্চ নেতা হলেন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এই নিয়োগকে জাতীয় ঐক্য শক্তিশালী করার একটি পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন।

পূর্ববর্তী সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি টানা ৩৭ বছর এই পদে অধিষ্ঠিত ছিলেন। গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে তাঁর বাসভবনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় তিনি নিহত হন। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন