ইরান যুদ্ধ শেষ করা নিয়ে যা বললেন ডোনাল্ড ট্রাম্প


লাখোকণ্ঠ অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ৯ মার্চ, ২০২৬, ১:৩০ অপরাহ্ণ
ইরান যুদ্ধ শেষ করা নিয়ে যা বললেন ডোনাল্ড ট্রাম্প

ইরান যুদ্ধ শেষ করা নিয়ে সে সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রইসরায়েল যৌথভাবে নেবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করা হবে।

এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমি মনে করি এটি পারস্পরিক সিদ্ধান্ত হবে। আমরা নিয়মিত কথা বলছি। সঠিক সময় হলে আমি সিদ্ধান্ত নেব, তবে সব বিষয় বিবেচনায় নেওয়া হবে। খবর টাইমস অব ইসরায়েলের।

তবে তিনি ইঙ্গিত দেন, শেষ পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত তারই থাকবে। একই সঙ্গে তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানের ফলে ইরানের সামরিক সক্ষমতা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে।

যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলা: ইরানে নিহত বেড়ে ১২৩০

ট্রাম্প বলেন, ইরান ইসরায়েলসহ আশপাশের দেশগুলো ধ্বংস করতে চেয়েছিল। আমরা একসঙ্গে কাজ করেছি এবং এমন একটি দেশকে ধ্বংস করেছি, যারা ইসরায়েলকে ধ্বংস করতে চেয়েছিল।

ইসরাইলের সবচেয়ে বড় বিমানবন্দরে আঘাত হানল ইরানের ক্ষেপণাস্ত্র

হোয়াইট হাউস জানিয়েছে, ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান প্রায় চার থেকে ছয় সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে।

এদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, দেশটির অ্যাসেম্বলি অব এক্সপার্টস নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনিকে নির্বাচন করেছে। তিনি প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ