ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন, যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান


লাখোকণ্ঠ ডেস্ক প্রকাশের সময় : ১১ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ণ ৮২
ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন, যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

ভারতের নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন। এতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান কিংবা বাংলাদেশের কোনো প্রতিনিধি অংশ নিচ্ছেন না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ঢাকার ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে সাংবাদিকদের এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকস সম্মেলনে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে, প্রধানমন্ত্রী হিসেবে নয়। এ কারণে বাংলাদেশের পক্ষ থেকে সম্মেলনে অংশ নেওয়ার সিদ্ধান্ত হয়নি।

তিনি বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী কীভাবে যাবেন? বাংলাদেশ সরকারের কাউকে কি আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে? প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে ব্রিকসে আমন্ত্রণ জানানো হয়েছে। তাকে প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানানো হয়নি।’

এদিকে সম্মেলনে অংশ নিতে ভারতে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংও ১২ ও ১৩ সেপ্টেম্বরের সম্মেলনে অংশ নেবেন বলে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

পুতিনের সফরের সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। দুই দেশের বাণিজ্য, অর্থনৈতিক সহযোগিতা ও অন্যান্য দ্বিপক্ষীয় বিষয়ে সেখানে আলোচনা হতে পারে।

এবারের ব্রিকস সম্মেলনে রাশিয়া, চীন ও ইরানসহ সদস্য দেশগুলোর একাধিক শীর্ষ নেতা অংশ নিচ্ছেন। সম্মেলনে বৈশ্বিক অর্থনীতি, বাণিজ্য, রাজনৈতিক সহযোগিতা ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু গুরুত্ব পেতে পারে।

ব্রিকস মূলত উদীয়মান অর্থনীতির দেশগুলোর একটি আন্তর্জাতিক জোট। ২০০৯ সালে এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। বর্তমানে জোটটির সদস্যসংখ্যা বেড়ে ১১-তে দাঁড়িয়েছে। বৈশ্বিক অর্থনৈতিক ও রাজনৈতিক সহযোগিতা জোরদার করা এবং বহুমুখী বিশ্বব্যবস্থার প্রসার ব্রিকসের অন্যতম লক্ষ্য।

লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন

Google-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

Google-এ পড়ুন লাখোকণ্ঠের খবর 

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০