বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের জাপান সফর শেষে দেশে আসলেন


প্রতিনিধি প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০২৩, ২:৩৫ অপরাহ্ণ
বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের জাপান সফর শেষে দেশে আসলেন

আইএসপিআর:- বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান, বিবিপি, বিইউপি,
এনএসডব্লিউসি, এফএডব্লিউসি, পিএসসি জাপান সফর শেষে ২৩ ফেব্রুয়ারি ২০২  দেশে প্রত্যাবর্তন
করেছেন। উল্লেখ ̈যে, সম্মানিত বিমান বাহিনী প্রধান সস্ত্রীক এবং তিনজন সফরসঙ্গীসহ জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের
একুইজিশন, টেকনোলজি ও লজিস্টিক্স এজেন্সি বিষয়ক কমিশনার সুচিমুতু হিদেকি এর আমন্ত্রণে গত ১৭ ফেব্রুয়ারি
২০২৩, সরকারী সফরে জাপান গমন করেন।
সফরকালে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান জাপান এয়ার সেল্ফ ডিফেন্স ফোর্স এর চীফ অব স্টাফ জেনারেল
ইজুতসু এবং জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একুইজিশন, টেকনোলজি ও লজিস্টিক্স এজেন্সি বিষয়ক কমিশনার সুচিমুতু
হিদেকি এর সাথে সৌজন্য সাক্ষাত করেন। সাক্ষাতকালে তারা দুই দেশের মধ্যকার পেশাগত এবং দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট
বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। এছাড়াও বাংলাদেশ বিমান বাহিনী প্রধান ভারী যন্ত্রপাতি, ইঞ্জিন, এ্যারোস্পেস ও
প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠান মিতসুবিশি ইলেক্টিধক কর্পোরেশন ((MELCO)) এবং কাওয়াসাকি হেভি ইন্ডাস্টিধজ
(KHI)) পরিদর্শন করেন। বিমান বাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও জাপান এর মধ্যে বিদমান
সৌহাদ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করা যায়।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০