
ঢাকায় ভারতীয় হাইকমিশন জানিয়েছে, আইটেক স্কিমের আওতায় ‘সাংবাদিকতা ও জনসংযোগ’ বিষয়ে এ সক্ষমতা-বৃদ্ধিমূলক কোর্স আয়োজন করা হচ্ছে।
অর্থনীতি, অর্থসংস্থান, বাণিজ্য ও জ্বালানি খাতের সংবাদ সংগ্রহকারী সাংবাদিকদের জন্য কোর্সটি বিশেষভাবে তৈরি করা হয়েছে। এতে গণমাধ্যমের সঙ্গে সম্পর্ক, কৌশলগত যোগাযোগ, সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারসহ বিভিন্ন বিষয়ে ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হবে।
কর্মসূচিতে হায়দরাবাদের হাইটেক সিটি পরিদর্শন, স্টার্টআপ ও উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় এবং স্থানীয় দর্শনীয় স্থান ভ্রমণও রয়েছে। কোর্স শেষে অংশগ্রহণকারীদের সনদ দেওয়া হবে।
নির্বাচিত সাংবাদিকদের বিমান ভাড়া, কোর্স ফি, আবাসন ও জীবনযাপন ভাতাসহ যাবতীয় ব্যয় ভারত সরকার বহন করবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ থেকে ১০ বছরের পেশাগত অভিজ্ঞতা থাকা সাংবাদিকরা আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময় ৩০ সেপ্টেম্বর ২০২৬। নির্বাচিত হলে নিজ নিজ প্রতিষ্ঠান থেকে অনাপত্তি সনদ (এনওসি) জমা দিতে হবে।
আবেদন: গুগল ফর্ম
সূত্র: ভারতীয় হাইকমিশন, ঢাকা
লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন
আপনার মতামত লিখুন :