পাকিস্তান-আফগানিস্তান ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত : ইসলামাবাদ


প্রতিনিধি প্রকাশের সময় : ১৫ অক্টোবর, ২০২৫, ৮:১১ অপরাহ্ণ ১৯১
পাকিস্তান-আফগানিস্তান ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত : ইসলামাবাদ
লাখোকণ্ঠ ডেস্ক: পাকিস্তান ও আফগানিস্তান বুধবার ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে ইসলামাবাদে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। সম্প্রতি সীমান্তে নতুন করে সংঘর্ষে বহু সেনা ও বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ‘আফগান তালেবান সরকারের অনুরোধে পাকিস্তান সরকার এবং তালেবান প্রশাসন আজ স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে আগামী ৪৮ ঘণ্টার জন্য অস্থায়ী যুদ্ধবিরতি বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে।’

কাবুলের তালেবান কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

এর আগে পাকিস্তানের একটি নিরাপত্তা সূত্র জানায়, সীমান্ত সংঘর্ষের নতুন দফায় কয়েক ডজন সেনা ও বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর বুধবার পাকিস্তান কাবুলে ‘নির্ভুল হামলা’ চালিয়েছে।

আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্তে নতুন করে সংঘর্ষ ছড়িয়ে পড়ায় বুধবার অন্তত ১২ জন বেসামরিক নাগরিক নিহত এবং শতাধিক আহত হয়েছে বলে জানিয়েছে আফগান তালেবান সরকার। কয়েক দিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো এমন রক্তক্ষয়ী সংঘর্ষে দুই দেশের মধ্যে নাজুক শান্তি পরিস্থিতি আবারও ভেঙে পড়েছে।

গত সপ্তাহে হওয়া সংঘর্ষে ডজনখানেক মানুষ নিহত হওয়ার পরও উত্তেজনা না কমে বরং আরো বেড়েছে।

একসময় ঘনিষ্ঠ মিত্র হলেও সাম্প্রতিক মাসগুলোতে দক্ষিণ এশিয়ার এই দুই প্রতিবেশীর সম্পর্কে টানাপড়েন দেখা দিয়েছে।

ই-প্রিন্ট

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০