পাকিস্তানে মসজিদে বোমা হা.ম.লা, নি.হ.ত ১৫


লাখোকণ্ঠ ডেস্ক প্রকাশের সময় : ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৪৫ অপরাহ্ণ ৫৫
পাকিস্তানে মসজিদে বোমা হা.ম.লা, নি.হ.ত ১৫

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট জেলায় একটি মসজিদে বোমা হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৫০ জনের বেশি মুসল্লি। শুক্রবার জুমার নামাজের সময় এ বিস্ফোরণ ঘটে।

উদ্ধার বিভাগের কর্মকর্তারা জানান, বিস্ফোরণে আহতদের বেশিরভাগই নামাজ আদায় করতে আসা মুসল্লি। আহতদের দ্রুত কোহাটের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তান সীমান্তবর্তী কোহাটে পুলিশ লাইন্সের একটি মসজিদের প্রবেশপথে বিস্ফোরকভর্তি একটি গাড়ি ধাক্কা দিয়ে হামলা চালানো হয়ে থাকতে পারে। তবে হামলার ধরন ও দায়ীদের বিষয়ে তদন্ত চলছে।

বিস্ফোরণের তীব্রতায় মসজিদের ছাদসহ আশপাশের কয়েকটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ সরিয়ে হতাহতদের উদ্ধারে অভিযান চালান।

এ হামলার দায় তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী স্বীকার করেনি। কোহাটসহ খাইবার পাখতুনখোয়া অঞ্চলে আইএসআইএল ও পাকিস্তান তালেবান (টিটিপি) সক্রিয় রয়েছে।

হামলার পর হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ হামলার নিন্দা জানিয়ে নিহতদের পরিবারের প্রতি শোক প্রকাশ এবং আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। সূত্র: আল জাজিরা

 

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০