২১ শে নভেম্বর ঢাকা সেনানিবাসে যান চলাচল সীমিত থাকবে


প্রতিনিধি প্রকাশের সময় : ১৬ নভেম্বর, ২০২৩, ৮:০৯ অপরাহ্ণ ৩২
২১ শে নভেম্বর ঢাকা সেনানিবাসে যান চলাচল সীমিত থাকবে

আইএসপিআর: সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে আগামী ২১ নভেম্বর (মঙ্গলবার) ঢাকা সেনানিবাসে বিভিন্ন কর্মসূচি পালিত হবে।

এদিন ঢাকা সেনানিবাসের রাস্তাসমূহ (শহীদ জাহাংগীর গেট থেকে স্টাফ রোড পর্যন্ত প্রধান সড়ক) যানজট মুক্ত রাখার লক্ষ্যে সেনানিবাসে অবস্থানকারী ব্যক্তিবর্গ এবং আমন্ত্রিত অতিথিদের বহনকারী যানবাহন ব্যতীত সকল প্রকার যানবাহন সকাল ০৭:০০ হতে ১১:০০ ঘটিকা পর্যন্ত এবং দুপুর ১২:০০ হতে রাত ০৭:০০ ঘটিকা পর্যন্ত সেনানিবাস এলাকা দিয়ে চলাচল পরিহার করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০