কুমিল্লায় অপ্রতীমের হ.ত্যা.য় সর্বশেষ যা জানা যাচ্ছে


বিবিসি নিউজ বাংলা প্রকাশের সময় : ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০৩ অপরাহ্ণ ১৩১
কুমিল্লায় অপ্রতীমের হ.ত্যা.য় সর্বশেষ যা জানা যাচ্ছে

কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয়ে নিখোঁজ হওয়া ১৩ বছরের কিশোর ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতীমের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়সংলগ্ন কোটবাড়ি এলাকার বাসা থেকে বের হয় সপ্তম শ্রেণির শিক্ষার্থী অপ্রতীম। এরপর সন্ধ্যা পর্যন্ত বাসায় না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে শুরু করেন। রাতে সদর দক্ষিণ মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

শনিবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ গেটসংলগ্ন লালমাই পাহাড়ের সানন্দা এলাকার একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, সিসিটিভি ফুটেজে শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে অপ্রতীমকে এক ব্যক্তির সঙ্গে দেখা যায়। ওই ব্যক্তি বয়সে অপ্রতীমের চেয়ে বড় এবং তার চলাফেরা সন্দেহজনক মনে হওয়ায় বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরিফুল করিম বলেন, সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণের সময় অপ্রতীমকে বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে দেখা যায়। তার সঙ্গে ক্যাপ পরা আরেক ব্যক্তিও ছিলেন।

অপ্রতীম নিখোঁজ হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়রাও তাকে খুঁজতে বিভিন্ন এলাকায় তল্লাশি চালান। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী আবু নাঈম জানান, রাতভর কয়েকটি দলে ভাগ হয়ে তারা শিশুটিকে খুঁজেছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও তথ্য ছড়িয়ে দেন।

শনিবার স্থানীয় এক ব্যক্তি জঙ্গলে কাজ করতে গিয়ে অপ্রতীমের মরদেহ দেখতে পান। পরে স্থানীয়রা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানান, সিসিটিভি ফুটেজ যাচাই করে একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ ও এর সঙ্গে কারা জড়িত, তা জানতে পুলিশের একাধিক দল কাজ করছে।

পুলিশ সুপার বলেন, ঘটনাটি শুধু আইফোনকেন্দ্রিক কি না, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে—সব বিষয়ই খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

এদিকে অপ্রতীমের মৃত্যুর ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের পাশাপাশি এলাকায়ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। ঘটনার দ্রুত তদন্ত করে প্রকৃত রহস্য উদঘাটন এবং দায়ীদের আইনের আওতায় আনার দাবি উঠেছে।

লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন

Google-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

Google-এ পড়ুন লাখোকণ্ঠের খবর 

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০