ক্ষমতায় গেলে রাষ্ট্রপতি কে হবেন, জানালেন ডা. শফিকুর রহমান


প্রতিনিধি প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৫৫ অপরাহ্ণ
ক্ষমতায় গেলে রাষ্ট্রপতি কে হবেন, জানালেন ডা. শফিকুর রহমান

লাখোকণ্ঠ অনলাইন ডেস্কঃ ক্ষমতায় গেলে রাষ্ট্রপতি কে হবেন, জানালেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির  ডা. শফিকুর রহমান। তিনি বলেন, “আপনারা ধৈর্য ধরুন। ঢাকা-১৫ আসনে গণসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি পদ নিয়ে করা প্রশ্নটি স্থানীয়দের মধ্যেও আলোচনা সৃষ্টি করে। অনেকেই জানতে চান, জামায়াত ক্ষমতায় গেলে রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ পদগুলোতে কারা দায়িত্ব পাবেন। এ বিষয়ে নির্দিষ্ট কোনো নাম ঘোষণা না করে ডা. শফিকুর রহমান নীতিগত অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের জন্য প্রধান শর্ত হচ্ছে সততা, যোগ্যতা ও নিষ্ঠা। এমন ব্যক্তিরাই জনগণের আস্থা অর্জন করতে পারেন এবং দেশের মর্যাদা রক্ষা করতে সক্ষম হন।

এ সময় তিনি কোরআনের একটি আয়াত উল্লেখ করে রাজনৈতিক পরিবর্তনের জন্য ধৈর্য ও সংগ্রামের প্রয়োজনীয়তার কথা বলেন। তার ভাষায়, “দেশের মানুষ ন্যায়বিচার, শান্তি ও সুশাসন চায়। আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে কেউ রাজনৈতিক কারণে নির্যাতনের শিকার হবে না এবং কেউ অন্যায়ের মুখোমুখি হবে না।”

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১