
গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার কারণেই দেশের উন্নয়ন করা সম্ভব হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জে নবনির্মিত বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ সেনানিবাস উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির দেয়া ভাষণে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছে।
বেলা ১১টা ২০ মিনিটে এ সেনানিবাস উদ্বোধন করেন তিনি। পরে তিনি সেনানিবাস এলাকায় একটি গাছের চারা রোপন করেন। প্রধানমন্ত্রী সেখানে আয়োজিত মোনাজাতে অংশ নেন।
সকাল ১০টা ৫৫ মিনিটে হেলিকপ্টারযোগে ঢাকা থেকে মিঠামইনে পৌঁছান তিনি।
আপনার মতামত লিখুন :