‘গরু জবাই’ নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যা হচ্ছে


লাখোকণ্ঠ ডেস্ক প্রকাশের সময় : ১৫ অক্টোবর, ২০২৬, ৭:০৫ অপরাহ্ণ ৮৬
‘গরু জবাই’ নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যা হচ্ছে

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মন্দিরের কাছে গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্নাকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ক্যাম্পাসে পশু জবাই থেকে বিরত থাকার আহ্বান জানায় প্রশাসন। এর প্রতিবাদে শুক্রবার গরু জবাই করে ভোজের আয়োজনের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীদের একটি অংশ।

গত ১২ অক্টোবর ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ১৭তম আবর্তনের শিক্ষার্থীরা মুক্তমঞ্চের কাছে খিচুড়ি রান্না করলে মন্দিরের নিকটবর্তী স্থান নিয়ে কয়েকজন হিন্দু শিক্ষার্থী আপত্তি জানান। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। আয়োজকদের দাবি, ধর্মীয় অনুভূতিতে আঘাত করা তাঁদের উদ্দেশ্য ছিল না।

পরে প্রশাসন জানায়, জনস্বাস্থ্য, পরিচ্ছন্নতা ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতেই পশু জবাই থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছিল। এ নিয়ে ভুল বোঝাবুঝির জন্য দুঃখও প্রকাশ করে কর্তৃপক্ষ।

আয়োজকেরা জানিয়েছেন, শুক্রবার মন্দিরের সামনে নয়, কলাভবনের কাছের মাঠে গরু জবাইয়ের পরিকল্পনা রয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. আজম খান বলেছেন, আয়োজন হলে তা মার্জিতভাবে করতে হবে, যাতে নতুন করে ধর্মীয় বিরোধ তৈরি না হয়। মন্দির পরিচালনা কমিটির সদস্যসচিব জয় সাহাও মন্দিরের সামনে না হলে গরু জবাইয়ে আপত্তি নেই বলে জানিয়েছেন। বিবিসি বাংলা

 

ই-প্রিন্ট

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১