চীন বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন ও কৌশলগত অংশীদার: প্রধানমন্ত্রী


প্রতিনিধি প্রকাশের সময় : ২৫ জানুয়ারি, ২০২৪, ২:৪৩ অপরাহ্ণ
চীন বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন ও কৌশলগত অংশীদার: প্রধানমন্ত্রী

লাখোকন্ঠ অনলাইন ডেস্ক: নতুন সরকারের মেয়াদে উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে চীন আরও বড় পরিসরে এগিয়ে আসবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকালে গণভবনে চীনা প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে এ আশা প্রকাশ করেন তিনি। প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার এম নজরুল ইসলাম সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন।

 

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন ও কৌশলগত অংশীদার চীন। আমরা আশা করি, নতুন সরকারের মেয়াদে চীন আমাদের বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সহায়তা করতে অতীতের চেয়ে বেশি সহায়তা করবে।

বৈঠকে প্রতিনিধিদলটির নেতৃত্ব দেন চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক দপ্তরের ভাইস মিনিস্টার সুন হাইয়ান।

 

 

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০