ঢাকা-ভাঙ্গা-রাজবাড়ী রুটে ট্রেন উদ্বোধন করলেন মন্ত্রী


প্রতিনিধি প্রকাশের সময় : ৪ মে, ২০২৪, ১০:৩৫ অপরাহ্ণ
ঢাকা-ভাঙ্গা-রাজবাড়ী রুটে ট্রেন উদ্বোধন করলেন মন্ত্রী

এম এস শবনম শাহীন: রাজবাড়ীর সঙ্গে ঢাকার যোগাযোগ ব্যবস্থা আরও সহজ করতে এই পথে দুটি কমিউটার ট্রেন চালু হলো। রাজবাড়ীর সঙ্গে ঢাকার  যোগাযোগ ব্যবস্থা আরও সহজ করতে এই পথে দুটি কমিউটার ট্রেন চালু করেছে বাংলাদেশ রেলওয়ে। আজ  রোববার সকাল  থেকে যাত্রী নিয়ে  ট্রেন চলাচল শুরু হবে রাজবাড়ী-ভাঙ্গা-ঢাকা রুটে।

শনিবার শিবচরে এক অনুষ্ঠানে  ট্রেনে দুটি উদ্বোধন ঘোষণা করেন রেলপথ মন্ত্রী মো. জিল্লুল হাকিম। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম  চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন রেল মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্বে করেন রেলের মহাপরিচালক সরদার সাহাদাত আলী।

রেলমন্ত্রী জিল্লুল হাকিম বলেন, ‘ভবিষ্যতে এই পথে আরেকটি ট্রেন আমরা চালু করব। পরের  ট্রেনটি নতুন বগি দিয়ে  শুরু করব। আবার আগামী দুই মাসের মধ্যে ভাঙ্গা  থেকে খুলনা, যশোর হয়ে বেনাপোল পর্যন্ত আরেকটি  ট্রেন চালু হবে। ওই  ট্রেন প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন।’

 রেলমন্ত্রী জানান, ভাঙ্গা  থেকে বরিশাল হয়ে পায়রা বন্দর পর্যন্ত একটি রেললাইন বানানো হবে।  সেটি আটটি  জেলাকে যুক্ত করবে। কিন্তু এই অঞ্চলের মাটি ভালো না। তাই পুরো লাইনটি হবে এলিভেটেড (উড়াল)।
জানা যায়, ভাঙ্গা-ঢাকা-ভাঙ্গা রুটে এক  জোড়া এবং অপারেশনাল সুবিধার্থে একই  রেক দ্বারা রাজবাড়ী-ভাঙ্গা-রাজবাড়ী রুটে একজোড়া কমিউটার  ট্রেন পরিচালনা করা হবে। এর মধ্যে ঢাকা-ভাঙ্গা রুটে ১২১ ও ১২৪ নম্বর  ট্রেনটির নাম প্রস্তাব করা হয়েছে ভাঙ্গা এক্সপ্রেস। আর ভাঙ্গা-রাজবাড়ী রুটে ১২২ ও ১২৩ নম্বর  ট্রেনের নাম নির্ধারণ করা হয়েছে চন্দনা এক্সপ্রেস।

ট্রেনটি ভাঙ্গা  থেকে সকাল ৭.১৫ মিনিটে ছেড়ে ঢাকা  পৌঁছাবে সকাল ৯টায় এবং ঢাকা  থেকে সন্ধ্যা ৬টায় ছেড়ে ভাঙ্গায়  পৌঁছবে রাত ৮টায়। ট্রেনটির কোচ সংখ্যা ৬টি। ২৪টি প্রথম, ৪৪টি শোভন  চেয়ার এবং ৪৬০টি শোভন শ্রেণির আসনসহ মোট ৫২৮টি আসনের ব্যবস্থা থাকবে। উভয় পথে ভাঙ্গা জংশন, শিবচর, পদ্মা ও মাওয়া স্টেশনে যাত্রাবিরতি থাকবে। সাপ্তাহিক বন্ধ শুক্রবার।

ঢাকা-ভাঙ্গা ট্রেন রাজধানীর ওপর চাপ কমাবে
স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ পদ্মা সেতু দিয়ে শনিবার  আরও এক  জোড়া ট্রেন চালু হলো। ভাঙ্গা-ঢাকা রুটে নতুন এই কমিউটার ট্রেন শিবচর স্টেশন থেকে আনুষ্ঠানিক উদ্বোধন করেন রেলপথ মন্ত্রী মো. জিল্লুল হাকিম । গত ১০ অক্টোবর পদ্মা দিয়ে ভাঙ্গা-ঢাকা নতুন রেলপথ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মা সেতু দিয়ে চার জোড়া ট্রেন নিয়মিত চলাচল করছিল।  নতুন সাজে ‘ভাঙ্গা কমিউটার’। ট্রেনটি এখন থেকে পদ্মা সেতু অতিক্রম করে নিয়মিত ঢাকা-ভাঙ্গা রুটে যাতায়াত করবে।