পাঁচ বছরে ২ কোটি ৭৫ লাখ কৃষক কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী


লাখোকণ্ঠ অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ১৪ এপ্রিল, ২০২৬, ৫:৫৭ অপরাহ্ণ
পাঁচ বছরে ২ কোটি ৭৫ লাখ কৃষক কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী

কৃষক কার্ড প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণের আস্থার পূর্ণ মর্যাদা দেবে সরকার। যেসব এলাকায় কৃষিপণ্য উৎপাদন বেশি হয় সেখানে কৃষিভিত্তিক কলকারখানা স্থাপন ও আধুনিকায়ন করা হবে। আগামী পাঁচ বছরে পর্যায়ক্রমে ২ কোটি ৭৫ লাখ কৃষক কার্ড দেওয়া হবে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখে দুপুর সোয়া ১২টার দিকে টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী একথা বলেন।

নগদ অর্থসহ ‘কৃষক কার্ডে’ থাকছে যেসব সুবিধা

এসময় ২২ হাজার প্রান্তিক কৃষকের মোবাইলফোনে আড়াই হাজার টাকা করে পাঠিয়ে ‘কৃষক কার্ড’কর্মসূচির উদ্বোধন করেন তারেক রহমান। প্রধানমন্ত্রী ল্যাপটপে বাটন প্রেস করা মাত্রই টাঙ্গাইল সদরসহ দেশের ১১ উপজেলার ২২ হাজার ৬৫ জন প্রান্তিক কৃষকের মোবাইলফোনে আর্থিক সুবিধা পৌঁছে যায়।

সরকারপ্রধান টাঙ্গাইলে ১৫ জন চাষির হাতে কৃষক কার্ড ও গাছের চারা তুলে দেন। তারা হলেন—আবু কায়সার, রোমান, শাহনুর আলম, শাহ আলম, জুলেখা আখতার, নাসিমা খানম সুমনা, শিল্পী, আমেনা বেগম, নবাব আলী, মোহাম্মদ আলী, কবির হোসেন, মনোয়ারা আখতার, শামীমা আখতার, লায়লা বেগম ও তাহমিনা।

‘কৃষক কার্ড’ এ মিলবে যেসব সুবিধা

দেশের ১১টি কৃষি ব্লকে কর্মসূচির প্রাক-পাইলটিং পর্যায় বাস্তবায়ন করা হবে, যাতে ‘কৃষক কার্ড’পাবেন ২০ হাজার ৬৭১ জন ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক। এ কার্ডের মাধ্যমে বছরে ২ হাজার ৫০০ টাকা নগদ সুবিধা পাবেন কৃষকরা।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১