পুলিশ হত্যার বিচার নিয়ে আমি কিছু বলিনি: স্বরাষ্ট্রমন্ত্রী


প্রতিনিধি প্রকাশের সময় : ১ মার্চ, ২০২৬, ১০:১৯ অপরাহ্ণ
পুলিশ হত্যার বিচার নিয়ে আমি কিছু বলিনি: স্বরাষ্ট্রমন্ত্রী

লাখোকণ্ঠ অনলাইন ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ হত্যার বিচার নিয়ে এলজিআরডি মন্ত্রী কী বলেছেন- এ নিয়ে আমি জানি না। আমি এমন কিছু বলিনি। জুলাই ছাত্র গণঅভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে তাদের সুরক্ষা দেওয়ার জন্য অধ্যাদেশ হয়েছে। জুলাই সনদেও এ বিষয়ে সম্মিলিত সিদ্ধান্ত হয়েছে–সেই নীতিতেই আছে সরকার।  সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময় আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তাকারী হিসেবে সেনাবাহিনী মাঠে ছিল। সশস্ত্র বাহিনীর মাঠে থাকার বিষয়টি সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা করে ঠিক করা হবে। তারাও মাঠে থাকতে চায় না। আইনশৃঙ্খলার অবস্থা বিবেচনা করে সশস্ত্র বাহিনী তুলে নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, র‍্যাবের বিলুপ্তি কিংবা নাম পরিবর্তনের বিষয়ে বাস্তবতার প্রেক্ষিতে সিদ্ধান্ত নিতে হবে। পরীক্ষা নিরীক্ষা শেষে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়া অবৈধ অস্ত্র উদ্ধারেও নির্দেশনা জারি করা হয়েছে।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন