প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন রামগঞ্জের কৃতি সন্তান মাহফুজ আলম


প্রতিনিধি প্রকাশের সময় : ২৯ আগস্ট, ২০২৪, ২:০৩ পূর্বাহ্ণ ২১
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন রামগঞ্জের কৃতি সন্তান মাহফুজ আলম

মোঃ আবদুল বাতেন,লাখোকণ্ঠ প্রতিবেদক:বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাত ধরে নতুন বাংলাদেশের অন্তবর্তিকালিন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ড. মোহাম্মদ ইউনূস এর বিশেষ সহকারি (সচিব মর্যাদায়)হিসাবে নিয়োগ পেয়েছেন লক্ষীপুর জেলার রামগঞ্জ উপজেলার ইচাপুর ইউনিয়নের নারায়নপুর গ্রামের বাচ্চু মোল্লার ছেলে মাহফুজ আলম।

মাহফুজ আলম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজু কমিটির প্রধান। তরুণ বুদ্ধিজীবী, লেখক মাহফুজ আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের মেধাবী ছাত্র।তার রচনায় একাদিক বই রয়েছে।

আজ প্রধান উপদেষ্টার বিশেষ প্রজ্ঞাপনে মাধ্যমে মাহফুজ আলমকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে। তাকে সচিব পদমর্যাদায় বেতন ও আনুষঙ্গিক সুবিধা দেয়া হবে। প্রজ্ঞাপনে আরো বলা হয়, মাহফুজ আলম
যোগদানের তারিখ থেকে প্রধান উপদেষ্টার মেয়াদ অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে তার এই নিয়োগ কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে।

মাহফুজ আলম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিয়াঁজো কমিটির প্রধান হিসাবে আন্দোলনের রুপরেখা, কর্ম কৌশল অধিকাংশ তার হাত ধরে বাস্তবায়ন হয়েছে।

মাহফুজ আলম এর এই সফলতায় রামগঞ্জ উপজেলায় সাধারন মানুষের মাঝে আনন্দ বিরাজ করছে। তাকে সব শ্রেণি পেশার মানুষ স্যোশাল মিডিয়ার অভিনন্দন জানাচ্ছে।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১