বিএনপিকে মোকাবিলা করতে হবে যেসব চ্যালেঞ্জ


প্রতিনিধি প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৪৪ অপরাহ্ণ
বিএনপিকে মোকাবিলা করতে হবে যেসব চ্যালেঞ্জ

লাখোকণ্ঠ অনলাইন ডেস্কঃ বিএনপিকে মোকাবিলা করতে হবে যেসব চ্যালেঞ্জ। দেড় দশকের বেশি সময় ধরে রাজনৈতিক ও গণতান্ত্রিক সংকট থেকে উত্তরণের মসৃণ পথ রচনা করেছে দলটি। তবে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ভূমিধস বিজয় পেলেও বিএনপিকে বেশ চাপে ফেলবে দেশের সার্বিক অবস্থা।

একদিকে রাজনৈতিক জীবনে দেশে দীর্ঘ দিন শূন্যতার পর প্রথম সরকার প্রধানের দায়িত্ব নেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। অন্যদিকে আওয়ামী শাসনামলে ধ্বংস হওয়া কাঠামো মেরামত, বিভিন্ন খাত সংস্কার, রাজনৈতিক মেলবন্ধনে স্থিতিশীল পরিবেশ তৈরির মত চ্যালেঞ্জ রয়েছে বিএনপির সামনে।

বিশ্লেষকদের মতে, নতুন সরকারকে সবচেয়ে কঠিন পরীক্ষায় ফেলবে অর্থনৈতিক সংকট। নড়বড়ে আর্থিক প্রতিষ্ঠান, যখন তখন মূল্যস্ফীতির চোখ রাঙানি, রফতানি সম্প্রসারণ, অভ্যন্তরীণ বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধিসহ রয়েছে বছরের শেষ সময়ে এলডিসি গ্র্যাজুয়েশন। অংশীজনদের পরামর্শ, রাজনৈতিক অভিজ্ঞতাকে পুঁজি করে দ্বিপাক্ষিক বাণিজ্যেও জোর দিতে হবে বাংলাদেশকে। দলীয় শৃঙ্খলার পাশাপাশি নেতাকর্মীদের নিয়ন্ত্রণের ক্ষেত্রেও বিএনপিকে গুরুত্ব দেয়ার পরামর্শ রাজনৈতিক বিশ্লেষকদের।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন