সেনাপ্রধানকে পাশে বসিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় : ২৪ নভেম্বর, ২০২৬, ৫:৫৬ অপরাহ্ণ ৮৭
সেনাপ্রধানকে পাশে বসিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী

নোয়াখালীর স্বর্ণদ্বীপে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে পাশে বসিয়ে নিজেই সামরিক যান চালিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৪ নভেম্বর) তিন বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে গিয়ে সামরিক যান চালান তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, সামরিক পোশাকে নয়, সাধারণ পোশাকেই প্রধানমন্ত্রী চালকের আসনে বসে সামরিক যান চালাচ্ছেন। তাঁর পাশের আসনে ছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এ সময় সামরিক বাহিনীর কয়েকজন সদস্যও তাঁদের সঙ্গে ছিলেন। তাঁরা কিছু সময় স্বর্ণদ্বীপের বিভিন্ন এলাকায় ওই সামরিক যান নিয়ে ঘোরেন।

এর আগে মঙ্গলবার সকাল ১১টা ৩০ মিনিটে হেলিকপ্টারে স্বর্ণদ্বীপে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে তাঁকে স্বাগত জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

স্বর্ণদ্বীপে সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে প্রথমবারের মতো আয়োজিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করেন প্রধানমন্ত্রী।

তিন বাহিনীর সমন্বয়ে আয়োজিত এ বিশেষ মহড়ায় অংশ নেন সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সদস্যরা।

 

ই-প্রিন্ট

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০