২৯৭ আসনের কেন্দ্রভিত্তিক ফলাফল প্রকাশ


লাখোকণ্ঠ অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ৫ মার্চ, ২০২৬, ৪:৫৩ অপরাহ্ণ
২৯৭ আসনের কেন্দ্রভিত্তিক ফলাফল প্রকাশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ৩০০টি সংসদীয় আসনের মধ্যে ২৯৭ আসনের কেন্দ্রভিত্তিক বিস্তারিত ফলাফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।  বিস্তারিত তথ্য কমিশনের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়। ফলে ভোটার ও প্রার্থীরা এখন থেকে প্রতিটি কেন্দ্রের পৃথক ফলাফল যাচাই করতে পারবেন।

নির্বাচনে ২৯৭টি আসনের মধ্যে বিএনপি জোট পায় ২১২টি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী জোট ৭৭টি আসনে জয়লাভ করে। স্বতন্ত্র প্রার্থীরা সাতটি আসনে বিজয়ী হন এবং ইসলামী আন্দোলন একটি আসন পায়।

কেন্দ্রভিত্তিক ফলাফল প্রকাশের বিষয়ে ইসি সচিবালয় সূত্রে জানিয়েছে, দেশের ৩০০টি সংসদীয় আসনের মধ্যে ২৯৯টি আসনে মোট ৪২ হাজার ৬৫১টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছিল। আইনি জটিলতা ও প্রার্থীর মৃত্যুর কারণে তিনটি আসনের ফলাফল ও ভোট গ্রহণ বাকি থাকলেও অবশিষ্ট ২৯৭টি আসনের কেন্দ্রভিত্তিক ফল আজ আপলোড করা হয়েছে।

এছাড়া শেরপুর-৩ আসনে নির্বাচনের আগে একজন প্রার্থী মারা যাওয়ায় ওই আসনের নির্বাচন বাতিল করা হয়েছিল। কমিশন জানিয়েছে, ওই আসনের ১২৮টি কেন্দ্রে আগামী ৯ এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিনে অর্থাৎ ৯ এপ্রিল বগুড়া-৬ আসনেও উপনির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আসনটি ছেড়ে দেয়ায় সেখানে উপনির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০