৪০০ পরিবারের দায়িত্ব নিলেন রাশমিকা মান্দানা


লাখোকণ্ঠ ডেস্ক প্রকাশের সময় : ১৫ অক্টোবর, ২০২৬, ৬:১৫ পূর্বাহ্ণ ৫৮
৪০০ পরিবারের দায়িত্ব নিলেন রাশমিকা মান্দানা

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা ৪০০ পরিবারের নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের খরচ বহনের উদ্যোগ নিয়েছেন। ‘প্রজেক্ট অন্নপূর্ণা’ নামের এ উদ্যোগের মাধ্যমে আগামী এক বছর পর্যায়ক্রমে পরিবারগুলোর পাশে থাকবেন তিনি।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, বুধবার (১৪ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে এ উদ্যোগের কথা জানান রাশমিকা। পরিকল্পনা অনুযায়ী, প্রতিবার ৪০০টি পরিবারের তিন মাসের বাজার খরচ বহন করা হবে। এতে পরিবারগুলো সাশ্রয় হওয়া অর্থ ভবিষ্যতের জন্য জমাতে পারবে।

রাশমিকা বলেন, ছোট একটি ভালো কাজও মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। নিজের উদ্যোগের কথা প্রকাশ্যে জানানোর উদ্দেশ্য অন্যদেরও ভালো কাজে উৎসাহিত করা।

অভিনেত্রীর এ উদ্যোগের ঘোষণা এসেছে তাঁর আসন্ন সিনেমা ‘রানাবালি’ মুক্তির আগে। সিনেমাটিতে তাঁর সঙ্গে অভিনয় করেছেন স্বামী বিজয় দেবেরাকোন্ডা। ১৮৭০-এর দশকের দক্ষিণ ভারতকে কেন্দ্র করে নির্মিত ছবিটিতে সে সময়ের দুর্ভিক্ষের প্রেক্ষাপটও উঠে এসেছে।

 

ই-প্রিন্ট

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১