অমর একুশে বইমেলা শুরু ডিসেম্বরে


প্রতিনিধি প্রকাশের সময় : ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৩৫ অপরাহ্ণ
অমর একুশে বইমেলা শুরু ডিসেম্বরে

লাখোকণ্ঠ ডেস্ক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও পবিত্র রমজানের কারণে অমর একুশে বইমেলা-২০২৬ শুরু হবে চলতি বছরের ১৭ ডিসেম্বর থেকে।

আজ বৃহস্পতিবার বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বৃহস্পতিবার বিকালে বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে অমর একুশে বইমেলা ২০২৬-এর তারিখ নির্ধারণ সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান।

সভায় উপস্থিত ছিলেন- বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, একাডেমির সচিব, পরিচালকরা এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির প্রতিনিধিরা।

সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও পবিত্র রমজানের পরিপ্রেক্ষিতে অমর একুশে বইমেলা ২০২৬-এর তারিখ আগামী ১৭ ডিসেম্বর ২০২৫ থেকে ১৭ জানুয়ারি ২০২৬ পর্যন্ত নির্ধারণ করা হয়।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০