
লাখোকণ্ঠ অনলাইন ডেস্কঃ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস আজ (মঙ্গলবার, ৫ আগস্ট) দুটি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নিচ্ছেন। তিনি বিকেলে ঐতিহাসিক ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন এবং রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং এবং তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আজ বিকেল ৫টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা। এই অনুষ্ঠানে সব রাজনৈতিক দলের প্রতিনিধি, জুলাই শহীদদের পরিবারের সদস্য এবং আহত যোদ্ধারা উপস্থিত থাকবেন।
দিবসটি উপলক্ষে মানিক মিয়া অ্যাভিনিউয়ে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। ঘোষণাপত্র পাঠের পর, ড. ইউনূস আজ রাত ৮টা ২০ মিনিটে জাতির উদ্দেশে ভাষণ দেবেন। ভাষণটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বিটিভি ওয়ার্ল্ডে সরাসরি সম্প্রচার করা হবে বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে।
ঐতিহাসিক এই দিবস উদযাপন এবং ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে দেশের শিশু-কিশোর, তরুণ-তরুণীসহ সর্বস্তরের মানুষকে যোগ দেওয়ার জন্য প্রধান উপদেষ্টার পক্ষ থেকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন :