কেন্দ্রে ভোটাররা যা করতে পারবেন, যা পারবেন না


প্রতিনিধি প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৩৯ পূর্বাহ্ণ
কেন্দ্রে ভোটাররা যা করতে পারবেন, যা পারবেন না

লাখোকণ্ঠ অনলাইন ডেস্কঃ কেন্দ্রে ভোটাররা যা করতে পারবেন, যা পারবেন না। ভোটারকে অবশ্যই সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টার মধ্যে ভোটারকে নির্ধারিত কেন্দ্রে যেতে হবে। ৪টার আগে লাইনে দাঁড়ালে সময় শেষ হলেও ভোট দেয়ার সুযোগ পাবেন। ভোটার মোবাইল ফোন নিয়ে ভোটকেন্দ্রে যেতে পারবেন, ছবিও তুলতে পারবেন। তবে গোপন কক্ষে (মার্কিং প্লেসে) তা ব্যবহার করা যাবে না।

ভোটারদের এনআইডি সঙ্গে রাখার কোনো বাধ্যবাধকতা নেই, তবে রাখলে শনাক্তকরণ প্রক্রিয়া সহজ হতে পারে। ভোটারের নাম ও ক্রমিক নম্বর মিলিয়ে দেখার পর পোলিং অফিসার ভোটারের আঙুলে অমোচনীয় কালির দাগ দেবেন। আর এরপর প্রিসাইডিং অফিসার বা পোলিং অফিসার ভোটারকে দুটি ব্যালট পেপার দেবেন একটি সংসদ নির্বাচন, অন্যটি গণভোট। ভোটারকে অবশ্যই ব্যালট পেপারের পেছনে অবশ্যই অফিশিয়াল সিল এবং প্রিসাইডিং অফিসারের স্বাক্ষর আছে কিনা দেখে নিতে হবে।

ব্যালটে পছন্দের প্রার্থীর প্রতীকের ওপর রাবার স্ট্যাম্প দিয়ে স্পষ্ট করে সিল দিতে হবে। গণভোটে হ্যাঁ/না ভোট আলাদা ব্যালটে সিল দিতে হবে। সিল দেওয়ার পর ব্যালট পেপার এমনভাবে ভাঁজ করতে হবে যেন সিলের কালি অন্য কোনো প্রতীকের ওপর না লাগে। সাধারণত লম্বালম্বিভাবে ভাঁজ করা নিরাপদ। ভাঁজ করা ব্যালট পেপারটি উন্মুক্তস্থানে রাখা সংশ্লিষ্ট স্বচ্ছ ব্যালট বাক্সে ফেলে ভোট দিতে হবে।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১