জামায়াত আমিরের এক্স পোস্ট নিয়ে ঢাবি শিক্ষক মোনামির ইনবক্সে ‘ঝড়’


প্রতিনিধি প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:১৯ অপরাহ্ণ ১১
জামায়াত আমিরের এক্স পোস্ট নিয়ে ঢাবি শিক্ষক মোনামির ইনবক্সে ‘ঝড়’

লাখোকণ্ঠ অনলাইন ডেস্কঃ জামায়াত আমিরের এক্স পোস্ট নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি)  শিক্ষক ও সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া মোনামি ইনবক্সে ‘ঝড়’। মাইগ্রেনের ব্যথার কারণে আগের রাতে দ্রুত ঘুমিয়ে পড়েছিলেন বলে জানিয়েছেন তিনি। ভোরে উঠে তিনি দেখতে পান, জামায়াত আমিরের সেই টুইটার (এক্স) স্ট্যাটাস নিয়ে তার ইনবক্স বার্তায় ভরে গেছে।

রোববার (১ ফেব্রুয়ারি) সকাল ৯টায় নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি এ বিষয়ে মন্তব্য করেন।

স্ট্যাটাসে শেহরীন আমিন ভূঁইয়া লেখেন, মাইগ্রেনের ব্যথার কারণে কালকে আর্লি ঘুমিয়েছি। ভোরে উঠে দেখি জামায়াত আমিরের টুইটার স্ট্যাটাস নিয়ে আমার ইনবক্সে ঝড়। কী একটা অবস্থা। আপনারা একটু ধৈর্য ধরেন। আমার তো একটা সন্তান আছে, স্কুলে পাঠালাম। চাকরি আছে, সেখানে যাওয়ার জন্য রেডি হব

তিনি আরও লেখেন, তার আগে আজকের দিনের রান্না, ঘরের কাজ গুছাবো। এরপর গিয়ে ফেসবুক নিয়ে বসবো। কে কী বললেন, কেন বললেন— এসব চর্চা করতে। ততক্ষণ দয়া করে একটু ধৈর্য ধরে বসে থাকেন, যেহেতু আমার কাছে জবাবদিহিতা চাওয়া ছাড়া আপনাদের দিনে-রাতে আর কোনো কাজ নেই।

উল্লেখ্য, শনিবার (৩১ জানুয়ারি) রাতে জামায়াত আমিরের এক্স হ্যান্ডেলের একটি পোস্টের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। সেখানে দেখা যায়, কর্মজীবী নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১