নির্বাচিত হয়েই ফাটাকেষ্টর ভূমিকায় সাভারের সাংসদ সাইফুল ইসলাম


প্রতিনিধি প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০২৪, ৪:৪৩ অপরাহ্ণ
নির্বাচিত হয়েই ফাটাকেষ্টর ভূমিকায় সাভারের সাংসদ সাইফুল ইসলাম

মহসিন খান বুলবুল, সাভার:দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েই ফাটাকেস্টর ভূমিকায় মাঠে নেমেছেন ঢাকা -১৯( সাভার – আশুলিয়া) আসনের সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম।

নির্বাচনে জয়ী হয়েই আশুলিয়া পল্লীবিদ্যুৎ আমার স্কুলের মাঠে উপস্থিত সকলের মাঝে তিনি হুশিয়ারী দিয়ে বলেছিলেন সাভার আশুলিয়ায় কোন মাদক ব্যাবসায়ী ও চাঁদাবাজ থাকবে না।

ফুটপাতে কোন হকার থাকবে না লেগুনা থেকে কোন ধরনের চাঁদা নেওয়া যাবে না।

কথা অনুযায়ী তিনি সাভার বাজার বাসস্ট্যান্ড, আশুলিয়া, বাইপাইল, নবীনগর সহ অন্যান্য এলাকার রাস্তার উভয় পাশের ফুটপাত হকার মুক্ত করে দিয়েছেন।

সাধারণ জনগন তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তাকে ফাটাকেস্টর সাথে তুলনা করে বলছেন তিনি কথা দিয়ে কথা রেখেছেন তিনি আমাদের সাভারের ফাটাকেস্ট।

ইতিপূর্বে সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় চাঁদাবাজি বন্ধে সংসদ সদস্য সাইফুল ইসলামের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে।

তিনি চাঁদাবাজদের উদ্দেশ্য হুশিয়ারী উচ্চারন করে বলেন, যেই প্রতিশ্রুতি দিয়েছি তা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব। সাভারের ব্যাংক টাউন, ব্যাংক কলোনি, বেদেপাড়া এলাকায় যারা চাঁদাবাজি করতেন, যারা মানুষের বাড়িঘর নির্মাণে, নির্মাণসামগ্রী সাপ্লাই দেওয়ার নামে অত্যাচার করেছেন, তারা সাবধান হয়ে যান। কাউকে ছাড় দেব না। কোনো অন্যায়কারীর সঙ্গে কখনও কম্প্রোমাইজ করি নাই, করবও না। এ ছাড়া বিভিন্ন ফুটপাথ, অটোরিকশা থেকে যারা চাঁদা নিচ্ছেন, তা বন্ধ করুন। না হলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

সাভার বাজার বাসস্ট্যান্ডে কথা হয় বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া মোঃ মামুন খানের সাথে তিনি ফুটপাত মুক্ত হওয়ায় উচ্ছ্বসিত হয়ে বলেন, শুধু ফুটপাত মুক্ত করলেই হবে না, সব সময় যেন এভাবেই ফুটপাত মুক্ত থাকে সেই ব্যবস্থা গ্রহন করতে নতুন সংসদ সদস্যর প্রতি জোর দাবি জানান এবং তাকে ফাটাকেস্টর সাথে তুলনা করে শুভেচ্ছা জানান।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১