নেকাব নিয়ে মন্তব্য, ঢাবি শিক্ষক তাসনিম সিরাজ মাহবুবকে ক্লাস থেকে অব্যাহতি


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় : ৮ অক্টোবর, ২০২৬, ৯:০৮ অপরাহ্ণ ৪২
নেকাব নিয়ে মন্তব্য, ঢাবি শিক্ষক তাসনিম সিরাজ মাহবুবকে ক্লাস থেকে অব্যাহতি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবের বিরুদ্ধে এক ছাত্রীকে নেকাব পরা নিয়ে মন্তব্য করার অভিযোগ উঠেছে।

শিক্ষার্থীদের লিখিত অভিযোগে বলা হয়েছে, বুধবার (৭ অক্টোবর) ২০১৯-২০ শিক্ষাবর্ষের একটি ক্লাসে নেকাব পরা এক ছাত্রীকে উদ্দেশ করে ওই শিক্ষক ‘ফান্ডামেন্টালিস্ট’ (মৌলবাদী) ও ‘সন্ত্রাসী’ শব্দ ব্যবহার করেন। শিক্ষার্থীদের অভিযোগ, ওই ছাত্রী শিক্ষককে আক্রমণ করতে পারেন—এমন আশঙ্কার কথাও তিনি উল্লেখ করেন।

তবে এসব বক্তব্যের বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষকের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

শিক্ষার্থীদের অভিযোগের পর বৃহস্পতিবার (৮ অক্টোবর) ইংরেজি বিভাগের জরুরি একাডেমিক কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সংশ্লিষ্ট শিক্ষকের কোর্সগুলো পুনর্বণ্টন করে অন্য শিক্ষকদের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে তিনি ওই কোর্সগুলোর ক্লাস নেবেন না।

বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. তাজিন আজিজ চৌধুরী জানান, শিক্ষার্থীদের লিখিত অভিযোগের ভিত্তিতেই সভা করে রেজল্যুশন নেওয়া হয়েছে। বিষয়টি বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হচ্ছে।

তিনি বলেন, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার বিভাগীয় চেয়ারম্যান বা একাডেমিক কমিটির নেই। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে পারে।

লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

ই-প্রিন্ট

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১