পোস্টাল ব্যালটে ‘প্রতীক ও নাম নেই’, নির্বাচন স্থগিত চাইলেন স্বতন্ত্র প্রার্থী


প্রতিনিধি প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৪৭ অপরাহ্ণ ২৭৫
পোস্টাল ব্যালটে ‘প্রতীক ও নাম নেই’, নির্বাচন স্থগিত চাইলেন স্বতন্ত্র প্রার্থী

লাখোকণ্ঠ অনলাইন ডেস্কঃ পোস্টাল ব্যালটে প্রতীক ও নাম না থাকায় চাঁদপুর-৫ আসনের নির্বাচন স্থগিত চেয়েছেন স্বতন্ত্র প্রার্থী মো. জাকির হোসেন প্রধানীয়া। রোববার সন্ধ্যায় চাঁদপুরের হাজীগঞ্জ বাজারের একটি হোটেলে সংবাদ সম্মেলনে তিনি নির্বাচন বর্জনের ঘোষণা দেন।

মো. জাকির হোসেন প্রধানীয়া বলেন, গত ২ ফেব্রুয়ারি জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে এবং আজ নির্বাচন কমিশনের কাছে ভোট স্থগিত চেয়ে আবেদন করেছেন তিনি। এই প্রার্থীর অভিযোগ, পোস্টাল ব্যালটে তাঁর নাম ও প্রতীক রাখা হয়নি। চাঁদপুর–৫ আসনে ১১ হাজার প্রবাসী পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন।

এর আগে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে জাকির হোসেন প্রধানীয়ার মনোনয়ন বাতিল হয়েছিল। এর বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করলে প্রতীক বরাদ্দের তিন দিন পর প্রার্থিতা ফিরে পান তিনি।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০