সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী


লাখোকণ্ঠ অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ১৫ মার্চ, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের প্রচলিত সংবিধান অনুযায়ী বর্তমানে ‘সংস্কার পরিষদ’ নামে কোনো কিছুর অস্তিত্ব নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনে অংশ নেওয়ার আগে সংসদ ভবন চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি সরকারের এই অবস্থানের কথা তুলে ধরেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্রপতি জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেছেন, কোনো ‘সংস্কার পরিষদের’ অধিবেশন আহ্বান করেননি। আমরা এখন সাংবিধানিকভাবে জাতীয় সংসদের অধিবেশনে অংশ নিচ্ছি, অন্য কোনো ফোরামে নয়।

১০ হাজার পুলিশ নিয়োগ দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সংসদ অধিবেশনে যোগ দেওয়ার আগে স্বরাষ্ট্রমন্ত্রী গত জুলাইয়ে আলোচিত ‘জাতীয় সনদ’-এর প্রসঙ্গও টেনে আনেন। তিনি বলেন, ওই সনদের আওতায় যে পরিষদের কথা বলা হচ্ছে, তার সাংবিধানিক বৈধতা নিয়ে ইতিমধ্যে দেশের উচ্চ আদালতে প্রশ্ন উঠেছে।

তিনি আরও জানান, কোনো বিশেষ রাজনৈতিক বা সামাজিক প্রেক্ষাপটে কোনো পরিষদের কথা আসলেও যতক্ষণ পর্যন্ত তা আইনি কাঠামোয় যুক্ত না হচ্ছে, ততক্ষণ তার কোনো রাষ্ট্রীয় কার্যকারিতা থাকে না।

মেধাকে প্রাধান্য দিতে হবে, তদবিরকে প্রশ্রয় দেয়া হবে না: মির্জা ফখরুল

তিনি আরও বলেন, সংসদে আলোচনা শেষে সংবিধান সংশোধন হলে তবেই সেটি সংবিধানে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত হবে। এর বাইরে কোনো পন্থায় পরিষদ গঠন করা হলে তা অসাংবিধানিক হিসেবে গণ্য হবে।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১