অপ্রতীম হ.ত্যা.কা.ণ্ড নিয়ে শফিকুর রহমানের উদ্বেগ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন


লাখোকণ্ঠ ডেস্ক প্রকাশের সময় : ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৩৬ অপরাহ্ণ ৯৮
অপ্রতীম হ.ত্যা.কা.ণ্ড নিয়ে শফিকুর রহমানের উদ্বেগ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ১৩ বছরের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতীমের মরদেহ উদ্ধারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে বগুড়ার মাটিডালি বিমান মোড়ে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের লংমার্চের পথসভায় বক্তব্য দেওয়ার সময় অপ্রতীমের হত্যাকাণ্ডের প্রসঙ্গ তোলেন তিনি।

শফিকুর রহমান বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষিকার ১৩ বছরের সন্তান নিখোঁজ হওয়ার দুই দিন পর মৃত অবস্থায় পাওয়া গেছে। তিনি বলেন, দেশের মানুষ তাদের সন্তানদের নিরাপত্তা চান।

এ সময় তিনি সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সমালোচনা করেন। পাশাপাশি সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় লিখিত ও মৌখিক পরীক্ষার নম্বর বণ্টন, দ্রব্যমূল্য, বিদ্যুৎ-গ্যাস পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়েও সরকারের সমালোচনা করেন।

শফিকুর রহমান আরও বলেন, জুলাই আন্দোলনের সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন এবং তাদের আট দফা দাবি পূরণ না হলে তারা এক দফার আন্দোলনে যাওয়ার প্রস্তুতি নেবেন। তবে দাবি মেনে নেওয়া হলে এক দফার আন্দোলনের প্রয়োজন হবে না বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে, অপ্রতীমের মরদেহ শনিবার কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংলগ্ন লালমাই সানন্দা পাহাড় এলাকার একটি জঙ্গল থেকে উদ্ধার করা হয়। এর আগে শুক্রবার বিকেলে মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয়ে সে নিখোঁজ হয়।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তদন্তে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। প্রাথমিকভাবে মুঠোফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্য হত্যাকাণ্ডের সম্ভাব্য কারণ হতে পারে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হলেও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত হত্যার কারণ নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন

Google-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

Google-এ পড়ুন লাখোকণ্ঠের খবর 

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০