ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান; এরপর যাবেন ইসি অফিসে


প্রতিনিধি প্রকাশের সময় : ২৭ ডিসেম্বর, ২০২৫, ১২:০৬ অপরাহ্ণ ৮৪
ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান; এরপর যাবেন ইসি অফিসে

লাখোকণ্ঠ অনলাইন ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (২৭ ডিসেম্বর) বেলা পৌনে ১১টায় গুলশানের বাসভবন থেকে বের হয়ে বেলা ১১টা ১৫ মিনিটে তিনি বিশ্ববিদ্যালয় এলাকায় পৌঁছান। সেখানে তিনি প্রথমে জাতীয় কবির কবরের পাশে দাঁড়িয়ে ফাতেহা পাঠ ও মোনাজাত করেন। এরপর তিনি জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন এবং তার রুহের মাগফিরাত কামনা করেন।

এ সময় তারেক রহমানের সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ কেন্দ্রীয় শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। দলীয় সূত্রে জানা গেছে, কবর জিয়ারত শেষে তারেক রহমান তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) রেজিস্ট্রেশনের কার্যক্রম সম্পন্ন করতে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে যাবেন।

এদিকে, আজ দুপুরে রাজধানীর শ্যামলীতে অবস্থিত পঙ্গু হাসপাতালে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের দেখতে যাওয়ার একটি কর্মসূচি ছিল তারেক রহমানের। তবে বর্তমানে ওই হাসপাতালে গণঅভ্যুত্থানে আহত কোনো রোগী চিকিৎসাধীন না থাকায় শেষ মুহূর্তে সেই কর্মসূচিটি বাতিল করা হয়েছে।

ই-প্রিন্ট

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০