
রুপালি পর্দার ব্যস্ততা থেকে খানিকটা দূরে কলকাতার প্রাণবন্ত পরিবেশ উপভোগ করছেন জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। শহরের পরিচিত-অপরিচিত গলি, সংস্কৃতি ও জীবনযাত্রার সঙ্গে নিজের মতো করে সময় কাটাচ্ছেন এই অভিনেত্রী।
বাংলাদেশের বিনোদন অঙ্গনের পরিচিত মুখ অর্চিতা স্পর্শিয়া। ২০১১ সাল থেকে মডেলিং, টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে কাজ করে দর্শকদের কাছে নিজের অবস্থান তৈরি করেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি ক্যামেরার পেছনের কাজ ও ক্রিয়েটিভ প্রোডাকশনেও রয়েছে তার অভিজ্ঞতা।
ছকভাঙা চরিত্রে অভিনয় এবং স্বাধীনচেতা জীবনযাপনের কারণে তরুণদের কাছেও জনপ্রিয় স্পর্শিয়া। অভিনয়ের বাইরে নতুন জায়গা ঘুরে দেখা, বই পড়া এবং নিজের মতো করে জীবন উপভোগ করতে পছন্দ করেন তিনি।
এবার কলকাতার ঐতিহ্য, সংস্কৃতি আর ব্যস্ত শহুরে জীবনের মাঝেই নিজের জন্য কিছুটা সময় খুঁজে নিয়েছেন এই অভিনেত্রী।
লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন
আপনার মতামত লিখুন :