কলেজছাত্রীকে ধ.র্ষ.ণে.র অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার


নিজস্ব প্রতিবেদক, গাজীপুর প্রকাশের সময় : ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ২:১৫ পূর্বাহ্ণ ৬১
কলেজছাত্রীকে ধ.র্ষ.ণে.র অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক কলেজছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় গাজীপুরের কালীগঞ্জে জাহিদ মুন্সি (২৬) নামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) কালীগঞ্জ থানা পুলিশ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে। জাহিদ কালীগঞ্জ পৌরসভার মুনসেফপুর গ্রামের জাকির মিস্ত্রির ছেলে। তিনি এনসিপির কালীগঞ্জ উপজেলা শাখার যুগ্ম সদস্যসচিব ছিলেন। মামলা হওয়ার পর তাকে দলীয় পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় চার মাস আগে জাহিদের দোকানে ঘড়ি কিনতে গিয়ে ওই কলেজছাত্রীর সঙ্গে তার পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে জাহিদ তাকে একটি গেস্ট হাউসে নিয়ে যান এবং সেখানে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, ওই সময় ভুক্তভোগীর ব্যক্তিগত ছবি ও ভিডিও ধারণ করেন জাহিদ। পরে সেগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে বিভিন্ন গেস্ট হাউস, হোটেল, রিসোর্ট ও পরিত্যক্ত স্টাফ কোয়ার্টারসহ বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করা হয় বলে অভিযোগ রয়েছে।

ভুক্তভোগী বিয়ের জন্য চাপ দিলে তাকে মারধর করা হয় বলেও মামলায় অভিযোগ করা হয়েছে। পরে বড় বোনকে সঙ্গে নিয়ে জাহিদের বাড়িতে গেলে ভুক্তভোগী জানতে পারেন, জাহিদ এর আগে একাধিক বিয়ে করেছেন এবং তার একটি সন্তান রয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগীর বড় বোন বাদী হয়ে ১২ সেপ্টেম্বর কালীগঞ্জ থানায় মামলা করেন। অভিযোগের বিষয়ে জাহিদের বক্তব্য জানতে মোবাইল ফোনসহ বিভিন্ন মাধ্যমে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

এনসিপির গাজীপুর জেলা শাখার আহ্বায়ক এম এম শোয়াইব বলেন, জাহিদের বিরুদ্ধে দলীয় নীতি, আদর্শ ও নৈতিকতার পরিপন্থী কর্মকাণ্ডের গুরুতর অভিযোগ পাওয়ায় তাকে প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক দায়িত্ব ও পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, জাহিদকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।

লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন

Google-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

Google-এ পড়ুন লাখোকণ্ঠের খবর 

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০