থাইল্যান্ডের ভিসা আবেদনে আসছে নতুন নিয়ম


লাখোকণ্ঠ অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ৩০ আগস্ট, ২০২৬, ৩:৩৮ অপরাহ্ণ ২৬১
থাইল্যান্ডের ভিসা আবেদনে আসছে নতুন নিয়ম

থাইল্যান্ডের ভিসা আবেদনে আসছে নতুন নিয়ম। সোমবার (৩১ আগস্ট) থেকে চালু হতে যাচ্ছে নতুন এই নিয়ম।  রোববার (৩০ আগস্ট) ঢাকাস্থ থাই দূতাবাসের এক বার্তা থেকে জানা গেছে এ তথ্য।

দূতাবাস জানিয়েছে, আগামী ৩১ আগস্ট থেকে ডেস্টিনেশন থাইল্যান্ড ভিসা (ডিটিভি) আবেদনকারীদের জন্য অতিরিক্ত কিছু নথি জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, আবেদনকারীদেরকে এখন থেকে জমা দিতে হবে—

১. যে দেশ থেকে ভিসার আবেদন করা হচ্ছে, সেই দেশের স্থায়ী বসবাসের প্রমাণপত্র।
২. আবেদনকারীর নিজ দেশের অথবা স্থায়ী বসবাসের দেশের ইস্যু করা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট অথবা কোনো অপরাধমূলক রেকর্ড নেই-এমন সরকারি নথি।

নথি মূল ভাষার পাশাপাশি ইংরেজি অনুবাদসহ জমা দিতে হবে। কর্তৃপক্ষ আবেদনকারীদের ভিসার আবেদন জমা দেওয়ার আগে সম্পূর্ণ প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা যাচাই করার পরামর্শ দিয়েছে।

ডিটিভি ভিসার আবেদন ও বিস্তারিত তথ্যের জন্য থাইল্যান্ডের সরকারি ই-ভিসা পোর্টাল ব্যবহার করতে বলা হয়েছে।

লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন

Google-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

Google-এ পড়ুন লাখোকণ্ঠের খবর 

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১