নতুন সাংসদ হয়ে গরীব-অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন এস এম আল মামুন 


প্রতিনিধি প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০২৪, ৮:৪০ অপরাহ্ণ ১৯
নতুন সাংসদ হয়ে গরীব-অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন এস এম আল মামুন 

মো: সাজ্জাদ হোসেন (চট্টগ্রাম): চট্টগ্রাম- ৪ আসনে বিপুল ভোটে নির্বাচিত হয়ে গরীব-অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন সংসদ সদস্য আলহাজ্ব এস এম আল মামুন।

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ডে অসহায় ও দুস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন এস এম আল মামুন এমপি।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে বাড়বকুণ্ড হাইস্কুল মাঠে শীত বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য আলহাজ্ব এসএম আল মামুন।

উপজেলা নির্বাহী অফিসার কে.এম রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বদিউল আলম, সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন পিপিএম, , সৈয়দপুর ইউপি চেয়ারম্যান এইচ এম তাজুল ইসলাম নিজামী,বাড়বকুণ্ড ইউপি চেয়ারম্যান ছাদাকাত উল্যাহ মিয়াজী, মুরাদপুর ইউপি চেয়ারম্যান রেজাউল করিম বাহার, ভাটিয়ারী ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন, সোনাইছড়ি ইউপি চেয়ারম্যান মো. মনির হোসেন, কুমিরা ইউপি চেয়ারম্যান মোরশেদ হোসেন চৌধুরী, সলিমপুর ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন আজীজ, বাঁশবাড়িয়া ইউপি চেয়ারম্যান শওকত আলী জাহাঙ্গীর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আলমগীর,সীতাকুণ্ড পৌরসভার কাউন্সিলর শফিউল আলম মুরাদ, কাউন্সিলর ফজলে এলাহী পায়েল, বাড়বকুণ্ড ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আওরঙ্গজেব শাবু প্রমুখ

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১