দুই ঘণ্টার চেষ্টায় কালশী বস্তির আগুন নিয়ন্ত্রণে


লাখোকণ্ঠ অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ২৫ মে, ২০২৬, ১১:০৭ অপরাহ্ণ
দুই ঘণ্টার চেষ্টায় কালশী বস্তির আগুন নিয়ন্ত্রণে

ফায়ার সার্ভিসের ১৫ ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে মিরপুরের কালশী বস্তিতে লাগা আগুন

সোমবার (২৫ মে) রাত ৯টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে। তবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতি ও হতাহতের বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের লে. কর্নেল আজাদ আনোয়ার এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিটে প্রায় ১২৩ জন ফায়ার ফাইটার, স্থানীয় লোকজন, স্বেচ্ছাসেবী, পুলিশ-র‌্যাব ও সেনাবাহিনীর সহযোগিতায় আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছি। আশাকরি আর কিছুক্ষণের মধ্যেই আগুন পুরোপুরি নির্বাপণ করা সম্ভব হবে। রাস্তার সংকীর্ণতা ও পানি সংকটে আগুন নিয়ন্ত্রণে কিছুটা বিলম্ব হয়েছে।

আজাদ আনোয়ার বলেন, তদন্ত শেষে আগুন লাগার কারণ ও সূত্রপাত জানা যাবে। এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে। এর আগে, সন্ধ্যা সাড়ে ৭টা ২৩ মিনিটে ওই বস্তিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসে ৪ ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এরপর পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করায় আরও ইউনিট ঘটনাস্থলে যেতে থাকে।

শেষ পর্যন্ত ১৫টি ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা খানম প্রথমে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছিলেন।

আগুন নিয়ে আরও সংবাদ পড়তে ক্লিক করু এখানে

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

 

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১