
নির্বাচন কমিশন সচিবালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডার, ১৯৭২-এর ৯৪ অনুচ্ছেদে দেওয়া ক্ষমতাবলে নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮-এর বিধি-৯-এর উপবিধি (১) সংশোধন করা হয়েছে। সংশোধিত বিধান অনুযায়ী, স্থগিত প্রতীক ছাড়া নির্ধারিত তালিকা থেকে প্রাপ্যতা অনুযায়ী প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে একটি প্রতীক বরাদ্দ করা হবে।
নির্ধারিত প্রতীকগুলোর মধ্যে রয়েছে আনারস, আপেল, আম, ঈগল, উট, গরুর গাড়ি, গোলাপ ফুল, ঘণ্টা, ঘুড়ি, ট্রাক, ট্রাক্টর, ডাব, তারা, বই, বাইসাইকেল, বাঘ, রকেট, রিকশা, রেল ইঞ্জিন, লাঙল, একতারা, কবুতর, কম্পিউটার, কলম, কাঁচি, কাঁঠাল, কাপ-পিরিচ, কাস্তে, কুড়াল, ঘোড়া, চশমা, চাকা, চাবি, ছাতা, জাহাজ, টর্চ লাইট, টেবিল, টেলিভিশন, তালা, দাঁড়িপাল্লা, ধানের শীষ, নোঙ্গর, পাগড়ি, প্রজাপতি, ফুটবল, ফুলকপি, বালতি, বৈদ্যুতিক পাখা, মই, ময়ূর, মশাল, মাছ, মোটরসাইকেল, মোরগ, সিংহ, হাত, হাতি, হাতুড়ি, হারিকেনসহ আরও বিভিন্ন প্রতীক।
তালিকায় ‘নৌকা (স্থগিত)’ হিসেবে উল্লেখ করা হয়েছে। একই তালিকায় নতুন করে ‘না’ প্রতীকও রাখা হয়েছে।
এ ছাড়া নির্বাচনী অর্থ লেনদেন ও ব্যয়ের ক্ষেত্রেও পরিবর্তন আনা হয়েছে। সংশোধিত বিধানে প্রার্থীর নির্বাচনি ব্যয় নির্বাহের জন্য নির্ধারিত ব্যাংক হিসাবের পাশাপাশি প্রার্থীর নিয়োজিত নির্বাচনি এজেন্টের ব্যাংক হিসাব নম্বর ব্যবহারের সুযোগ রাখা হয়েছে।
প্রার্থীর হলফনামা-সংক্রান্ত তথ্যেও কিছু বিষয় স্পষ্ট করা হয়েছে। ‘অভিযুক্ত’ বলতে আদালত কর্তৃক যার বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করা হয়েছে, তাকে বোঝানো হবে। এছাড়া স্বামী বা স্ত্রী, সন্তান ও নির্ভরশীলদের আয়কর-সংক্রান্ত তথ্য দেওয়া ঐচ্ছিক হিসেবে বিবেচিত হবে। সূত্র: নির্বাচন কমিশন
লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন
Google-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন
লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন
আপনার মতামত লিখুন :