রমজানের আগেই সংসদ নির্বাচন, ডিসেম্বরের মধ্যে প্রস্তুতি শেষ করার নির্দেশ


প্রতিনিধি প্রকাশের সময় : ১০ জুলাই, ২০২৫, ১১:৪৯ পূর্বাহ্ণ ১০১
রমজানের আগেই সংসদ নির্বাচন, ডিসেম্বরের মধ্যে প্রস্তুতি শেষ করার নির্দেশ

লাখোকণ্ঠ অনলাইন ডেস্কঃ সংস্কারসহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হলে আগামী রমজান মাসের আগেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। নির্বাচনের লক্ষ্যে আগামী ডিসেম্বরের মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সকলকে সার্বিক প্রস্তুতি শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (৯ জুলাই) রাতে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা নির্বাচন ঘিরে সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে নিতে বলেছেন। যদি সব প্রস্তুতি সম্পন্ন হয়, তবে আগামী রমজানের আগেই নির্বাচন হতে পারে।

নির্বাচন সুষ্ঠু করার প্রস্তুতির অংশ হিসেবে মাঠ প্রশাসনে বড় ধরনের রদবদলের ইঙ্গিতও দেন তিনি। প্রেস সচিব বলেন, নির্বাচনের আগে ডিসি, এসপি, ওসি এবং ইউএনওদের ঢেলে সাজানোর কথা বলা হয়েছে। এই রদবদল (রিশাফল) র‍্যান্ডম পদ্ধতিতে করা হবে।”

প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এবং সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ।

ই-প্রিন্ট

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০