
বাহাদুর আলম,ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এবং জেলা আওয়ামী লীগের সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন, আমার বিএনপি’র বন্ধুরা নির্বাচনের মাঠে নেই।
তাই যারা বিএনপি’র বন্ধুরা আছেন, তাদেরকে উদ্দেশ্যে করে বলি, আপনারা ভোট দেন। ভোটাধিকার প্রয়োগ করেন। এতে নিজের অধিকার রক্ষা হবে। আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনি শনিবার (২৩ ডিসেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল ইউনিয়নের উলচাপাড়া এলাকায় পথ সভায় তিনি এ কথা বলেন।তিনি আরো বলেন, ভোট প্রয়োগ করলে দেশ রক্ষা পাবে, মানুষ স্বস্তি পাবে। এখানে অনেকেই বলে ব্রাহ্মণবাড়িয়ায় রবিউল মোকতাদির আছে বলেই ব্রাহ্মণবাড়িয়ার নিরাপত্তা আছে। কিন্তু আমি ভাবি মাদক নিয়ে সারা বাংলাদেশ এখন যে যন্ত্রণা পোহাচ্ছে এ যন্ত্রনা থেকে দেশকে মুক্তি দেয়া দরকার। আমাদের তরুণ ও যুব সমাজ যেন নষ্ট না হয় সে দিকে আমাদের খেয়াল রাখা দরকার।
এ সময় তিনি বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নের দিক তুলে ধরে বলেন, আমি দুধের ফেরিওয়ালা। আপনার সন্তান মাতাল হয়ে রাস্তায় ঘুরবে, নাকি দুধ খেয়ে সুনাগরিক হয়ে দেশের সুনাম বৃদ্ধি করবে সেটি আপনারা বিবেচনা করবেন।
এ সময় তার সাথে ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এইচ এম মাহবুবুল আলম,জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহদাৎ হোসেন শোভনসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের।
আপনার মতামত লিখুন :