জামায়াতে ইসলামীর ৩ দিনের নতুন কর্মসূচি ঘোষণা


প্রতিনিধি প্রকাশের সময় : ২ নভেম্বর, ২০২৩, ৮:১৯ অপরাহ্ণ
জামায়াতে ইসলামীর ৩ দিনের নতুন কর্মসূচি ঘোষণা

ইমরুল হাসান, নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম বলেন, বর্তমান বিনা ভোটের জালেম সরকার আবারো ভোট ডাকাতি করে ক্ষমতায় আসার জন্য সাজানো নির্বাচনের নাটক মঞ্চস্থ করার পাঁয়তারা করছে।

সরকার অবৈধভাবে ক্ষমতা আঁকড়ে থাকার অসৎ উদ্দেশ্যে দেশকে একটি অকার্যকর, ব্যর্থ ও তাঁবেদার রাষ্ট্রে পরিণত করেছে এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব আজ হুমকির মধ্যে পড়েছে।

এ অবস্থা থেকে দেশকে বাঁচানোর জন্য বর্তমান সরকারের পদত্যাগ, কেয়ারটেকার সরকার ব্যবস্থা পুনর্বহাল এবং আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ গ্রেফতারকৃত সকল নেতাকর্মীর মুক্তির দাবিতে এবং বিগত ৩ দিনের অবরোধ চলাকালে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করে আমি জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আগামী ৩ নভেম্বর শুক্রবার দেশব্যাপী দোয়া অনুষ্ঠান এবং আগামী ৫ নভেম্বর রবিবার ভোর ৬টা থেকে আরম্ভ হয়ে ৭ নভেম্বর মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত সারাদেশে টানা ৪৮ ঘন্টা শান্তিপূর্ণ অবরোধের নতুন কর্মসূচি ঘোষণা করছি। ঘোষিত কর্মসূচি শান্তিপূর্ণভাবে সফল করে আন্দোলনকে চূড়ান্ত লক্ষ্যে নিয়ে যাওয়ার জন্য আমি জামায়াতে ইসলামীর সর্বস্তরের জনশক্তি এবং দেশপ্রেমিক সংগ্রামী জনতার প্রতি উদাত্ত আহবান জানাচ্ছি।”