বিষয়ভিত্তিক রিসার্চ সেল করবে ছাত্রদল!


প্রতিনিধি প্রকাশের সময় : ২৬ সেপ্টেম্বর, ২০২৪, ২:১৮ অপরাহ্ণ ৩৬
বিষয়ভিত্তিক রিসার্চ সেল করবে ছাত্রদল!

লাখোকন্ঠ রাজনীতি ডেস্ক: ছাত্র-জনতার অভ্যুত্থান-পরবর্তী পরিস্থিতিতে জাতীয়তাবাদী ছাত্রদলকে আরও চাঙ্গা করার উদ্যোগ নেওয়া হয়েছে। অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানে সংগঠনটি। পাশাপাশি সাংগঠনিক তৎপরতায় জোর দেওয়া হচ্ছে।

এজন্য ‘বিষয়ভিত্তিক রিসার্চ সেল’ গঠন করা হবে। এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে সুস্থ ধারার রাজনীতি চর্চা ও শিক্ষার্থীদের অধিকার বিষয়ে সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ করা হবে।

গতকাল বুধবার রাজধানীর নয়াপল্টন কার্যালয়ে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সভায় এসব বিষয়ে আলোচনা করেন নেতারা।

সূত্র জানায়, ছাত্রদল নেতাকর্মীকে নানা বিষয়ে দিকনির্দেশনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সে অনুযায়ী সংগঠনকে শক্তিশালী করতে কাজ করার পরিকল্পনা হয়েছে।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০