সীতাকুণ্ড পৌরসভায় সুবিধা ভোগীদের সাথে মতবিনীয় সভা অনুষ্ঠিত
মো: সাজ্জাদ হোসেন
প্রকাশের সময় : ২৫ অক্টোবর, ২০২৩, ৮:৫০ অপরাহ্ণ
সীতাকুণ্ড(চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভা জেলা অডিটোরিয়াম হল রুমে, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী, স্বামী পরিত্যক্তা, মাতৃত্বকালীন ভাতা, টিসিবি কার্ডধারী সুবিধা ভোগীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(২৫ অক্টোবর ২৩)বিকাল ৪টার দিকে উপজেলার পৌরসভা জেলা অডিটোরিয়াম হল রুমে,পৌরসভা মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বদিউল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার কে এম রফিকুল ইসলাম,সীতাকুণ্ড মডেল থানা অফিসার ইনচার্জ তোফায়েল আহমেদ,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা লুৎফন নেছা বেগম,সীতাকুণ্ড উপজেলা শ্রমিকলীগের সভাপতি বাবু দুলাল দে,উপজেলা ছাত্রলীগের সভাপতি শিহাব উদ্দিন,পৌর কাউন্সিল দিদারুল আলম এপোলো, হারাধন চৌধুরী বাবু, মফিজুর রহমান, আনোয়ার হোসেন,আওয়ামীলীগ, যুবলীগ ছাত্রলীগসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন :