
শেখ হাসিনা মানুষ চিনতে ভুল করেনি বললেন অভিনেতা আহমেদ শরীফ
সামরুজ্জামান (সামুন), কুষ্টিয়া: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নব-নির্বাচিত সংসদ সদস্যদের শপথ শেষে, শেখ হাসিনার নেতৃত্বে মহামান্য রাষ্ট্রপ্রতির কাছে শপথ নিয়েছেন মন্ত্রী পরিষদের সদস্যরা। যেখানে দেশের মানুষের কাছে মন্ত্রী পরিষদের সেরা আবিস্কার হিসেবে রয়েছে নতুন সরকারের নব-নিযুক্ত স্বাস্থ্য মন্ত্রী উপমহাদেশের অন্যতম বার্ণ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সামন্ত লাল সেন। যৌবনের কত রোমাঞ্চকর স্মৃতির সঙ্গী মন্ত্রী হয়েছেন, তাই বন্ধুকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাতে ভুল করেনি বাংলাদেশের কিংবদন্তি জনপ্রিয় অভিনেতা আহমেদ শরীফ।
নতুন সরকারের স্বাস্থ্য মন্ত্রী ডা. সামন্ত লাল সেনকে শুভেচ্ছা জানিয়ে বলেন এদেশের চিকিৎসা অঙ্গনে তার ভুমিকা অপরিসীম। নিজের কর্মের মাধ্যমে প্রকৃত অর্থেই মানুষের হৃদয়ে জায়গা নিতে সক্ষম হয়েছে। একজন চিকিৎসকের নাম সারাদেশের মানুষের মুখে তখন পৌঁছে যায়, যখন তার সেবা দেশের জনগণের উদ্দেশ্যে হয়। আমি জোর গলায় বিশ্বাসের সঙ্গে বলতে পারি তার এই দায়িত্ব অবশ্যই দেশ ও জাতির কল্যাণে ভাল কিছু বয়ে আনবে। ব্যক্তি স্বার্থ ত্যাগ করে, দেশের কল্যাণে নিজের কাজটি মনোযোগ দিয়ে করা মানুষটি হচ্ছেন ডা. সেন। দেশে বিদেশে এমন একজন মানুষ খুঁজে পাওয়া যাবে না তাকে খারাপ বলতে পারে। আমি অত্যন্ত আনন্দিত বন্ধুর কাজের স্বীকৃতির জন্য।
দেশবরেণ্য চলচ্চিত্র অভিনেতা আহমেদ শরীফ আরো বলেন আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশেষ কৃতজ্ঞতা জানায় আমি বিভিন্ন সভা সমাবেশ বলি যে, বাংলাদেশে শেখ হাসিনার মত বুদ্ধিমতী প্রধানমন্ত্রী আর দ্বিতীয় হবে না। আজ সত্যিই আবার বলতে ইচ্ছে করে শেখ হাসিনা মানুষ চিনতে ভুল করেনি। সঠিক স্থানে সঠিক মানুষটি খুঁজে নিয়েছেন তিনি। তার প্রতি অশেষ কৃতজ্ঞতা।
আপনার মতামত লিখুন :