‘ভুয়া ভুয়া’ স্লোগানে উত্তাল এলাকা, তোপের মুখে স্থান ত্যাগ করলেন ব্যারিস্টার ফুয়াদ


প্রতিনিধি প্রকাশের সময় : ৭ ডিসেম্বর, ২০২৫, ৩:৩৬ অপরাহ্ণ
‘ভুয়া ভুয়া’ স্লোগানে উত্তাল এলাকা, তোপের মুখে স্থান ত্যাগ করলেন ব্যারিস্টার ফুয়াদ

লাখোকণ্ঠ অনলাইন ডেস্কঃ মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করতে গিয়ে জনসাধারণের তোপের মুখে এলাকা ছাড়লেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। আজ রবিবার দুপুরে তাকে ঘিরে স্থানীয় জনতার ‘ভুয়া ভুয়া’ স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে বরিশালের বাবুগঞ্জ এলাকা।

প্রত্যক্ষদর্শীরা জানান, আড়িয়াল খাঁ নদীর ওপর মীরগঞ্জ সেতুর কাজ স্থানীয়দের চাঁদাবাজির কারণে স্থগিত ছিল—ব্যারিস্টার ফুয়াদের এমন বক্তব্যের পরপরই ঘটনার সূত্রপাত হয়। উত্তেজিত জনতা তাকে ঘিরে ধরে স্লোগান দিতে শুরু করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার উপক্রম হয়। একপর্যায়ে তিনি দ্রুত গাড়িতে চড়ে ঘটনাস্থল ত্যাগ করেন।


আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০