সংরক্ষিত নারী আসনে ৩৬ প্রার্থীর তালিকা চূড়ান্ত করল বিএনপি


প্রতিনিধি প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০২৬, ১:৩৭ অপরাহ্ণ
সংরক্ষিত নারী আসনে ৩৬ প্রার্থীর তালিকা চূড়ান্ত করল বিএনপি

লাখোকণ্ঠ অনলাইন ডেস্কঃ ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য ৩৬ জন প্রার্থীর নাম চূড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দুই দিনব্যাপী দীর্ঘ সাক্ষাৎকার ও যাচাই-বাছাই প্রক্রিয়া শেষে এই মনোনয়ন নিশ্চিত করেছে দলটি।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য নিশ্চিত করেছেন। রিজভী জানান, সংরক্ষিত নারী আসনে যোগ্য প্রার্থী নির্বাচনের লক্ষ্যে বিএনপির জাতীয় কমিটির সদস্যরা গত দুই দিন প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করেন। প্রার্থীদের রাজনৈতিক অভিজ্ঞতা, ত্যাগ ও দলের প্রতি আনুগত্য বিবেচনা করে মনোনয়ন বোর্ড ৩৬ জনের নাম চূড়ান্ত করেছে।

বিএনপির মনোনীত প্রার্থীরা হলেন:  সেলিমা রহমান,  শিরিন সুলতানা,  রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, মোছাম্মত ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথীকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন, মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা,  সানজিদা ইয়াসমিন, শওকত আর আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা, রেজেকা সুলতানা, নাদিয়া পাঠান পাপন।

বিএনপি আশা করছে, মনোনীত এই নারী নেত্রীরা জাতীয় সংসদে জনগণের কথা এবং দলের নীতি ও আদর্শের বলিষ্ঠ প্রতিফলন ঘটাবেন।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০