কাতারে কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ মুশফিকুর!


প্রতিনিধি প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০২৪, ৩:৪৮ অপরাহ্ণ
কাতারে কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ মুশফিকুর!

লাখোকন্ঠ অনলাইন ডেস্ক:কাতারে অনুষ্ঠিত তিজান আন নুর আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম হয়েছেন বাংলাদেশের হাফেজ মুশফিকুর রহমান।

তিনি আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত শায়েখ কারি নাজমুল হাসান প্রতিষ্ঠিত ও পরিচালিত তাহফিজুল কোরআন ওয়াসসুন্নাহ মাদরাসার ছাত্র।

এ প্রতিযোগিতায় সারা বিশ্ব থেকে প্রায় লক্ষাধিক হাফেজ ভার্চুয়ালি অংশগ্রহণ করেন। তাদের মধ্যে ১৬ জন হাফেজ সশরীরে কাতারে মূল অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ পান।

শুধুমাত্র ৯-১৩ বছর বয়সী শিশুদের অনুষ্ঠান এটি। অনুষ্ঠানটি আয়োজন করে আল জাজিরার চিলড্রেনস চ্যানেল জিম টেলিভিশন।

 

গতবছর মুশফিকুর রহমান ৪৩তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় চতুর্থ বিভাগে চতুর্থ স্থান অর্জন করেছিলেন।