ঝড় ও তুফানের সময় পঠিতব্য দোয়া


লাখোকণ্ঠ অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০২৬, ৭:৩৭ পূর্বাহ্ণ
ঝড় ও তুফানের সময় পঠিতব্য দোয়া

ঝড় ও তুফানের সময় পঠিতব্য দোয়া। ঝড়-তুফান—প্রকৃতির এক ভয়ংকর ও শক্তিশালী নিদর্শন, যা মানুষকে তার অসহায়ত্বের কথা স্মরণ করিয়ে দেয়। আকাশে কালো মেঘের গর্জন, বিদ্যুতের ঝলকানি আর তীব্র বাতাসের তাণ্ডব যেন আমাদের মনে করিয়ে দেয়—এই বিশ্বব্রহ্মাণ্ডের প্রকৃত নিয়ন্ত্রক একমাত্র আল্লাহ।

তাই এসময় একজন মুমিন তার মহান রবের দিকে ফিরে যায়, তাঁর কাছেই আশ্রয় প্রার্থনা করে। হাদিসে ইরশাদ হয়েছে, আয়েশা (রা.) বর্ণনা করেছেন, রাসুল প্রচণ্ড ঝড়-তুফান ও তীব্র বাতাস দেখলে এই দোয়া পড়তেন,

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ خَيْرِهَا، وَخَيْرِ مَا فِيهَا، وَخَيْرِ مَا أُرْسِلَتْ بِهِ، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا، وَشَرِّ مَا فِيهَا، وَشَرِّ مَا أُرْسِلَتْ بِهِ

উচ্চারণ : ‘আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন খাইরিহা, ওয়া খাইরি মা ফিহা, ওয়া খাইরি মা উরসিলাত বিহি, ওয়া আউজু বিকা মিন শাররিহা, ওয়া শাররি মা ফিহা, ওয়া শাররি মা উরসিলাত বিহি।

আজহারীর পর আহমাদুল্লাহর ভিসাও বাতিল করল অস্ট্রেলিয়া

অর্থ : হে আল্লাহ, এই প্রচণ্ড বাতাস যেসব কল্যাণ ও উপকার নিয়ে এসেছে তা আমি আপনার কাছে চাই। এই প্রচণ্ড বাতাস যেসব ক্ষতি ও মন্দ নিয়ে এসেছে তা থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করি। (তিরমিজি, হাদিস নম্বর : ৩৪৪৯)

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১