কলকাতার সংঙ্গীতদল ঢাকা মনোজ্ঞ সঙ্গীত পরিবেশন করলেন 


প্রতিনিধি প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০২৪, ১১:১৭ অপরাহ্ণ
কলকাতার সংঙ্গীতদল ঢাকা মনোজ্ঞ সঙ্গীত পরিবেশন করলেন 

লাখোকণ্ঠ প্রতিবেদক,ঢাকা: কলকাতার সঙ্গীতের দল “অঙ্কুর সাংস্কৃতিক সংস্থা”  ঢাকা মনোজ্ঞ সঙ্গীত পরিবেশন করলেন।  পশ্চিমবঙ্গের ফকিরচাঁদ কলেজের সংগীত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক উজ্জ্বল ব্যানার্জীর নেতৃত্বে একটি স্বনামধন্য কলকাতার সঙ্গীতের দল “অঙ্কুর সাংস্কৃতিক সংস্থা” বাংলাদেশের ঢাকা শহরের সরকারি টিচার্স ট্রেনিং কলেজে এসেছিলেন সঙ্গীত পরিবেশনের জন্য । ২৩শে জানুয়ারি ড.রিয়াদের আমন্ত্রণে । উজ্জ্বল ব্যানার্জি পশ্চিমবঙ্গের একজন স্বনামধন্য সংগীতশিল্পী। সাথে এসেছিলেন রিনা ভৌমিক ও আসিত ভৌমিক তারাও সবাই সংস্কৃতিক অঙ্গনের মানুষ। তাদেরকে পেয়ে আয়োজকরা  আনন্দ প্রকাশ করেন। কলকাতার অতিথিরা সবাই কলেজের আতিথেয়তা, বিশেষ করে অধ্যক্ষ প্রফেসর গোলাম ফারুক আন্তরিক ব্যবহারে মুগ্ধতা প্রকাশ করেন লাখোকণ্ঠের সাথে। অতিথিদের  বাংলাদেশর বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করে আনন্দ প্রকাশ করেন।