
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে গাজীপুর থেকে আসা সেলফি পরিবহনের একটি বাসে করে গার্মেন্টসকর্মীদের একটি দল সাজেক ভ্রমণ শেষে ঢাকায় ফিরছিলেন। পথে খাগড়াছড়ি-ফেনী আঞ্চলিক সড়ক ব্যবহার না করে গুগল ম্যাপের নির্দেশনা অনুসরণ করে বাসটি মানিকছড়ি উপজেলার তিনটহরী-যোগ্যাছোলা গ্রামের একটি সরু সড়কে প্রবেশ করে।
একপর্যায়ে রাত সাড়ে ৮টার দিকে সড়কের একপাশে বাসের চাকা দেবে গেলে সেটি আটকে যায়। এতে বাসে থাকা নারী, শিশুসহ সব যাত্রী দুর্ভোগে পড়েন।
খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা বাসটি উদ্ধারে এগিয়ে আসেন। রাত গভীর হওয়ায় এবং বাসে নারী ও শিশু থাকায় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে গিয়ে নিরাপত্তা নিশ্চিত করেন।
স্থানীয়দের দীর্ঘ চেষ্টার পর প্রায় চার ঘণ্টা পর বাসটি উদ্ধার করে মূল সড়কে তোলা হয়। এরপর বাসটি ঢাকার উদ্দেশে রওনা দেয়। মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ জানান, স্থানীয়দের সহযোগিতায় বাসটি নিরাপদে উদ্ধার করা হয়েছে। পরে সেটি ঢাকার উদ্দেশে যাত্রা করে।
লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন
আপনার মতামত লিখুন :